বেতাগীতে বিএনপি নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে বিএনপির নেতারা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন। গতকাল শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় উপজেলার পৌরশহর এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির, সাবেক যুগ্ম আহব্বায়ক ফারুক হোসেন খোকন,উপজেলা যুবদলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি নুরুল ইসলাম পান্না, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান ডব্লিউ, বর্তমান উপজেলা ছাত্রদলের সভাপতি শোয়েব কবির প্রমুখ।
এ সময় তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।
যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।
দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































